আল-ইনফিতার
سُورَةُ الانفِطَارِ

আল-ইনফিতার

বিদীর্ণ হওয়া

মাক্কি ১৯ আয়াত পারা ৩০

بِسْمِ ٱللَّهِ ٱلرَّحْمَٰنِ ٱلرَّحِيمِ

৮২:১

إِذَا ٱلسَّمَآءُ ٱنفَطَرَتْ﴿١﴾

যখন আকাশ বিদীর্ণ হবে,

৮২:২

وَإِذَا ٱلْكَوَاكِبُ ٱنتَثَرَتْ﴿٢﴾

যখন নক্ষত্রসমূহ ঝরে পড়বে,

৮২:৩

وَإِذَا ٱلْبِحَارُ فُجِّرَتْ﴿٣﴾

যখন সমুদ্রকে উত্তাল করে তোলা হবে,

৮২:৪

وَإِذَا ٱلْقُبُورُ بُعْثِرَتْ﴿٤﴾

এবং যখন কবরসমূহ উম্মোচিত হবে,

৮২:৫

عَلِمَتْ نَفْسٌۭ مَّا قَدَّمَتْ وَأَخَّرَتْ﴿٥﴾

তখন প্রত্যেকে জেনে নিবে সে কি অগ্রে প্রেরণ করেছে এবং কি পশ্চাতে ছেড়ে এসেছে।

৮২:৬

يَٰٓأَيُّهَا ٱلْإِنسَٰنُ مَا غَرَّكَ بِرَبِّكَ ٱلْكَرِيمِ﴿٦﴾

হে মানুষ, কিসে তোমাকে তোমার মহামহিম পালনকর্তা সম্পর্কে বিভ্রান্ত করল?

৮২:৭

ٱلَّذِى خَلَقَكَ فَسَوَّىٰكَ فَعَدَلَكَ﴿٧﴾

যিনি তোমাকে সৃষ্টি করেছেন, অতঃপর তোমাকে সুবিন্যস্ত করেছেন এবং সুষম করেছেন।

৮২:৮

فِىٓ أَىِّ صُورَةٍۢ مَّا شَآءَ رَكَّبَكَ﴿٨﴾

যিনি তোমাকে তাঁর ইচ্ছামত আকৃতিতে গঠন করেছেন।

৮২:৯

كَلَّا بَلْ تُكَذِّبُونَ بِٱلدِّينِ﴿٩﴾

কখনও বিভ্রান্ত হয়ো না; বরং তোমরা দান-প্রতিদানকে মিথ্যা মনে কর।

৮২:১০

وَإِنَّ عَلَيْكُمْ لَحَٰفِظِينَ﴿١٠﴾

অবশ্যই তোমাদের উপর তত্ত্বাবধায়ক নিযুক্ত আছে।

৮২:১১

كِرَامًۭا كَٰتِبِينَ﴿١١﴾

সম্মানিত আমল লেখকবৃন্দ।

৮২:১২

يَعْلَمُونَ مَا تَفْعَلُونَ﴿١٢﴾

তারা জানে যা তোমরা কর।

৮২:১৩

إِنَّ ٱلْأَبْرَارَ لَفِى نَعِيمٍۢ﴿١٣﴾

সৎকর্মশীলগণ থাকবে জান্নাতে।

৮২:১৪

وَإِنَّ ٱلْفُجَّارَ لَفِى جَحِيمٍۢ﴿١٤﴾

এবং দুষ্কর্মীরা থাকবে জাহান্নামে;

৮২:১৫

يَصْلَوْنَهَا يَوْمَ ٱلدِّينِ﴿١٥﴾

তারা বিচার দিবসে তথায় প্রবেশ করবে।

৮২:১৬

وَمَا هُمْ عَنْهَا بِغَآئِبِينَ﴿١٦﴾

তারা সেখান থেকে পৃথক হবে না।

৮২:১৭

وَمَآ أَدْرَىٰكَ مَا يَوْمُ ٱلدِّينِ﴿١٧﴾

আপনি জানেন, বিচার দিবস কি?

৮২:১৮

ثُمَّ مَآ أَدْرَىٰكَ مَا يَوْمُ ٱلدِّينِ﴿١٨﴾

অতঃপর আপনি জানেন, বিচার দিবস কি?

৮২:১৯

يَوْمَ لَا تَمْلِكُ نَفْسٌۭ لِّنَفْسٍۢ شَيْـًۭٔا ۖ وَٱلْأَمْرُ يَوْمَئِذٍۢ لِّلَّهِ﴿١٩﴾

যেদিন কেউ কারও কোন উপকার করতে পারবে না এবং সেদিন সব কতৃꦣ2468;্ব হবে আল্লাহর।

অনুবাদ: মুহিউদ্দীন খান · আরবি পাঠ: তানযিল প্রজেক্ট